নারায়ণগঞ্জে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ৩৪০ বোতল ফেনসিডিলসহ শাহীন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত মঙ্গলবার রাতে উপজেলার বাড়ইপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।র্যাব-১১-এর ক্রাইম প্রিভেনশনাল স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর মো. আবু সাঈদ খান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাড়ইপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শাহীনকে গ্রেপ্তার করা হয়। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। শাহীন বাড়ইপাড়া এলাকার মৃত সরকার রকিবুল ইসলামের ছেলে।