নারায়ণগঞ্জে বখাটেদের হামলায় ৪ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের ধারালো অস্ত্রের আঘাতে নারীসহ চারজন আহত হয়েছেন। গতকাল সোমবার দক্ষিণ মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ জানায়, দক্ষিণ মাসদাইর গোসেরবাগে সকাল ১০টার দিকে একটি মেয়েকে উদ্দেশ্য করে শরীফ নামের এক যুবক অশ্লীল মন্তব্য করে। এলাকার মুদি দোকানি শফিক মিয়ার ছেলে আকতার এর প্রতিবাদ জানায়। শরীফ ক্ষিপ্ত হয়ে সহযোগীদের নিয়ে আকতারকে মারধর করতে থাকে। ছেলেকে উদ্ধার করতে গেলে শফিক মিয়া ও আকতারকে বখাটেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। খবর পেয়ে শফিকের স্ত্রী মিনারা বেগম ঘটনাস্থলে এলে তাঁকেও তারা কোপায়। মিনারাকে উদ্ধার করতে গিয়ে আহত হন খলিল হাজি।খবর পেয়ে এলাকাবাসী একত্র হয়ে সেখানে এসে সৈকত নামের একজনকে ধরে পিটুনি দেয়। পুলিশ ঘটনাস্থলে গেলে সৈকতকে তাদের কাছে সোপর্দ করা হয়।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।