নারায়ণগঞ্জে বন্ধুসভার শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ বন্ধুসভার উদ্যোগে গতকাল শুক্রবার বেলা ১১টায় শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে শীতার্তদের মধ্যে ১০০টি কম্বল এবং বিভিন্ন বয়সের শিশুদের মধ্যে ১৫০টি সোয়েটার বিতরণ করা হয়।নারায়ণগঞ্জের একটি বন্ধুমহলের প্রায় ২০ জন সদস্য এসব শীতবস্ত্র বিতরণের জন্য কয়েক দিন আগে স্থানীয় বন্ধুসভার সদস্যদের কাছে হস্তান্তর করেন। শীতবস্ত্র বিতরণকালে বন্ধুসভার উপদেষ্টা রফিউর রাব্বি, আলেয়া সারোয়ার, প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি আসিফ হোসেন, বন্ধুসভার সভাপতি আহসান সাদিক, রহিম, ফাহাদ, রাসেল, ফেরদৌস এবং ওই বন্ধুমহলের সদস্যদের মধ্যে সাজনু, রিপন, শরীফ, নির্মল, সুজন, রিপন সাহা, লিটনসহ অন্যরা উপস্থিত ছিলেন।