নারায়ণগঞ্জে বর্জ্য থেকে জৈব সার তৈরির কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের গৃহস্থালি পচনশীল বর্জ্য দিয়ে জৈব সার তৈরি করা হবে। এ জন্য সদর উপজেলার পঞ্চবটীতে দুই একর জায়গার ওপর নির্মিত হচ্ছে একটি ‘কমপোস্ট প্ল্যান্ট’। গতকাল রোববার সার তৈরি কেন্দ্রের নির্মাণকাজের উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। সরকারের প্রোগ্রাম্যাটিক সিডিএম প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ওই প্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে সেলিনা হায়াৎ আইভী বলেন, সিটি করপোরেশন এলাকায় প্রতিদিন ৩০০ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়, যার ৮০ শতাংশই পচনশীল। ওই বর্জ্য দিয়ে কমপোস্ট প্ল্যান্টে জৈব সার তৈরি করা হবে। পরে সেখানে বায়োগ্যাস উৎপাদন করা হবে। বায়োগ্যাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে প্ল্যান্ট চালানো হবে। আগামী জুন মাসের মধ্যে দুই কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে প্ল্যান্টের নির্মাণকাজ শেষ হবে।কমপোস্ট প্ল্যান্ট নির্মিত হলে নারায়ণগঞ্জ নগরের কোথাও আবর্জনা দেখা যাবে না বলে জানান মেয়র। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিডিএম প্রকল্পের পরিচালক এ এম মনছুর আলম, প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান ওয়েস্ট কনসার্নের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদ সিনহা প্রমুখ।