নারায়ণগঞ্জে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে সাত দিনের কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ধিত বাসভাড়া প্রত্যাহারের দাবিতে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী ৬ জানুয়ারি গণসমাবেশে পরবর্তী কর্মসূচি দেবে সংগঠনটি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে সংগঠনের নেতারা এই ঘোষণা দেন।সমাবেশ থেকে বর্ধিত বাসভাড়া প্রত্যাহার ও বিআরটিসির নন-এসি বাস চালুর দাবিতে ৩০ ডিসেম্বর বিকেলে মানববন্ধন, ৩১ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ ও ৬ জানুয়ারি গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ।