নারায়ণগঞ্জে বস্তিতে অগ্নিকাণ্ড পুড়ে গেছে ২০০ ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ্রশহরের চাঁদমারী বস্তিতে গতকালর্ #রাববারর্ #ভারে ভয়াবহ অ”ি!্নকাণ্ড সংঘটিত হয়েছে। এতে পুড়ে গেছে ঝুটের (পরিত্যক্ত কাটা কাপড়) গুদামসহ দুই শতাধিক ঘর। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে ১০ জন।এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের এক পাশে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে লিংক রোডের পাশে চাঁদমারী এলাকায় জেলা পরিষদ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে গড়ে ওঠা বস্তিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয় গোটা এলাকা। শহরের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।বস্তির ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী সংগঠনের সভাপতি মজিবর জানান, ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত। আগুনে পুড়ে যায় দুই শতাধিক ঘর। এসব ঘরের বেশির ভাগই ঝুটের গুদাম ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা ছাড়িয়ে যাবে বলে তাঁর ধারণা। আগুন নেভাতে গিয়ে ১০ জনের মতো আহত হয়েছে বলেও তিনি জানান।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সাইফুল ইসলাম জানান, আগুনে বস্তির ঘর ও ঝুটের গুদাম পুড়ে গেছে। বস্তিতে বেশির ভাগই ঝুটের গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।আড়াইহাজারেও অগ্নিকাণ্ড: জেলার আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালীবাড়ি বাজারে শনিবার রাতে অগ্নিকাণ্ড ঘটে। এতে সাতটি দোকান পুড়ে যায়।্রআগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলের্ #দাকান মালিকেরা দাবি করেন।আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) গিয়াসউদ্দিন জানান, কালীবাড়ি বাজারে নুরুল ইসলামের মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে তিনটি মুদি, ওষুধ ও সুতা-তুলার দোকানসহ সাতটি দোকান পুড়ে গেছে। স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।