নারায়ণগঞ্জে বাসচাপায় শিশুর মৃত্যু, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চাঁদমারী এলাকায় গতকাল শনিবার সন্ধ্যায় বাসের চাপায় শাহীন ওরফে শাওন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন গাড়ি ভাঙচুর ও ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে। জানা গেছে, গতকাল সন্ধ্যায় শহরের চাঁদমারী এলাকায় রাস্তা পার হওয়ার সময় শাওনকে বন্ধন পরিবহনের ঢাকাগামী একটি বাস চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে শাহীন গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।