নারায়ণগঞ্জে বাসের চাপায় পোশাকশ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। শনিবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম নাসিমা বেগম (৩২)। তিনি ফতুল্লার কায়েমপুরে অবস্থিত রপ্তানিমুখী পোশাক কারখানা ফকির নিটওয়্যার লিমিটেডের শ্রমিক। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক তালুকদার জানান, রাত পৌনে ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারী এলাকায় রাস্তা পার হওয়ার সময় চাষাঢ়াগামী আল্লাহ ভরসা পরিবহনের একটি বাস ওই পোশাকশ্রমিক নাসিমাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।