নারায়ণগঞ্জে বাড়িতে ডাকাতি হামলায় আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দর উপজেলায় এক রাতে দুই বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। সশস্ত্র ডাকাতেরা ওই দুই বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছে পাঁচজন।গত বুধবার দিবাগত রাতে হালুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত দুইটায় বন্দর উপজেলার হালুয়াপাড়া এলাকায় ইটভাটার মালিক মাসুম আহমেঞ্চদের বাড়িতে ৩০-৩৫ জনের একটি মুখোশধারী ডাকাতদল ঘরের দরজা ভেঙে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে সবাইকে জিমিঞ্চ করে ফেলে। পরে ডাকাতেরা বাড়ির লোকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্বর্ণালংকার, নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। ওই সময় বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। তখন ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মাসুম আহমেঞ্চদ, প্রতিবেশী কবির হোসেন, মাসুম, তৌহিদ গুরুতর আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে একই রাত আড়াইটায় উপজেলার কাইনালিভিটা গ্রামের সৌদি প্রবাসী হোসেন মুন্সির বাড়িতে ১২-১৪ জনের মুখোশপরা ডাকাতদল হানা দেয়। ডাকাতেরা ওই বাড়ি থেকে নগদ টাকাসহ পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যায়। ডাকাতদের হামলায় হোসেন মুন্সির ছেলে আবুল খায়ের আহত হয়।