নারায়ণগঞ্জে বিএনপিপন্থী আইনজীবীদের দুই গ্রুপ মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে জেলা আইনজীবী সমিতির নির্বাচনের পরাজয়ের পর বিএনপি সমর্থিত আইনজীবীদের দুই গ্রুপের পাল্টাপাল্টি অভিযোগ ও বিরোধ প্রকাশ্য রূপ নিয়েছে। গত মঙ্গলবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতির পদত্যাগের দাবি জানিয়ে বিএনপি সমর্থিত আইনজীবীরা প্রতিবাদ সভার আয়োজন করেন। সভায় বিএনপির অপর গ্রুপের বিরুদ্ধে হাতাহাতি ও ধাক্কাধাক্কি এবং ব্যানার ও মাইক কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার জেলা আইনজীবী সমিতি ভবনে পাল্টা সভা করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা। তাঁরা বিদ্রোহী গ্রুপের নেতাদের কঠোর সমালোচনা ও ভর্ৎসনা করে তাঁদের শুধরে যেতে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেঁধে দেন।গতকাল দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় ফোরামের এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফোরামের জেলা সভাপতি সরকার হুমায়ূন কবীর। সভায় বক্তারা বলেন, বিএনপির নামধারী একটি গ্রুপ আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করে দলকে ক্ষতিগ্রস্ত করছে।