নারায়ণগঞ্জে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর ও লক্ষ্মীপুরসহ সারা দেশে পুলিশের গুলি ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে গতকাল শুক্রবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের ডিআইটি বাণিজ্যক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে গতকাল সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সহসম্পাদক এবং জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকার। বক্তব্য দেন বিএনপির নেতা আনোয়ার হোসেন খান, সরকার হুমায়ুন কবির, শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, জামায়াতের নেতা মনোয়ার হোসেন, ছাত্রদলের নেতা মনিরুজ্জামান প্রমুখ।বক্তারা অভিযোগ করেন, বিএনপির আন্দোলন-সংগ্রামে ভীত সরকারের নির্দেশে চাঁদপুর ও লক্ষ্মীপুরে বিএনপির নেতা-কর্মীদের হত্যা করে পুলিশ। সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা করছে। মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে। নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।