নারায়ণগঞ্জে বিএনপির প্রস্তুতিমূলক সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় কাল সোমবার বিএনপির সমাবেশ সফল করতে গতকাল শনিবার নারায়ণগঞ্জে প্রস্তুতিমূলক সমাবেশ করেছেন শহর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সমাবেশ শেষে শহরের বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি করা হয়েছে। গতকাল বিকেলে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই সমাবেশ হয়। শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বিশ্বাস প্রমুখ।