নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। গতকাল দুপুর ১২টায় জেলা শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় বিএনপির জেলা কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, জান্নাতুল ফেরদৌস, আনোয়ার হোসেন খান, মাকসুদুল খোরশেদ, মামুন মাহমুদ প্রমুখ। বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। এর ওপর সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। মানববন্ধন বা বিক্ষোভ কর্মসূচি নয়, টানা হরতালের মাধ্যমেই এ সরকারের পতন ঘটানো হবে।