নারায়ণগঞ্জে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় বিএনপির নেতা-কর্মীদের কাছ থেকে ব্যানার ও মাইক ছিনিয়ে নেওয়া হয়। পরে নেতা-কর্মীরা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কলাপসিবল গেটের সামনে সংক্ষিপ্ত মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে বিএনপির নেতা রফিকুল ইসলাম মিয়াকে উদ্দেশ করে শাজাহান খানের আচরণের প্রতিবাদে নারায়ণগঞ্জ থানা শ্রমিক দল এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।নারায়ণগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি জসিমউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-আইনবিষয়ক সম্পাদক ও জেলা সভাপতি তৈমুর আলম খন্দকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, বিএনপির নেতা সুরুজ্জামান, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।মানববন্ধনে বাধা দেওয়ায় পুলিশের কঠোর সমালোচনা করে তৈমুর আলম খন্দকার বলেন, পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী হলেও বৈষম্যমূলক আচরণ করছে।