নারায়ণগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে পুলিশের বাধার মুখে বিএনপির নেতা-কর্মীরা মিছিল করতে পারেননি। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের বাগিবতণ্ডার ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের ডিআইটি এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করতে চাইলে নেতা-কর্মীদের বাধা দেয় পুলিশ। পরে তাঁরা দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি বদরুজ্জামান খান খসরু, সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন খান ও এম এ মান্নান, শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এ টি এম কামাল প্রমুখ। বক্তারা বলেন, জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে যে প্রধানমন্ত্রী যে অশালীন বক্তব্য দিয়েছেন তার জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে। স্বাধীনতা দিবসে সঞ্চৃতিসৌধে যাওয়ার পথে খালেদা জিয়াকে বাধা দেওয়ারও সমালোচনা করেন বক্তারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে বারবার পুলিশ তাতে বাধা দিয়ে থামিয়ে দেয়।