নারায়ণগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নারায়ণগঞ্জ শহর বিএনপির পাল্টা কমিটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের মিশনপাড়া এলাকায় সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের বাগিবতণ্ডার ঘটনা ঘটে। এদিকে কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদে ঈদের পরপর ডিসি ও এসপি অফিস ঘেরাওয়ের ঘোষণা দেন বিএনপির নেতারা।নারায়ণগঞ্জ শহর বিএনপির পাল্টা কমিটির সভাপতি নুরুল ইসলাম সরদারের সভাপতিত্বে বক্তব্য দেন শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।