নারায়ণগঞ্জে বিকেএমইএ কার্যালয় ঘেরাও করে শ্রমিকদের অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতনের দাবি ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে নারায়ণগঞ্জের দুটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল সোমবার বিকেএমইএর প্রধান কার্যালয় ঘেরাও করে অনশন করেছেন।সদর উপজেলার ফতুল্লার মাসদাইর কবরস্থানসংলগ্ন জারজিস নিট কম্পোজিট ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড ও এসিসিএল লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন। শ্রমিকদের দাবি, তাঁদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। এর মধ্যে দুটি কারখানা থেকে শ্রমিকদের ছাঁটাই করা হয়।সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে শ্রমিকেরা চাষাঢ়ায় বিকেএমইএর প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অনশন শুরু করেন। বেলা তিনটার দিকে বিকেএমইএর পক্ষ থেকে আগামী বৃহস্পতিবারের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দিলে শ্রমিকেরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।