নারায়ণগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে দুর্বৃত্তদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় গতকাল সোমবার রাতে বিজয় দিবসের একটি অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ফতুল্লার গাবতলী বাজার এলাকায় বিজয় দিবস উপলক্ষে দিনভর অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত সাড়ে আটটার দিকে পুরস্কার বিতরণ চলছিল। এ সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুর করে। হামলায় পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের খানপুরের ২০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের দুটি পক্ষের মধ্যে ওই সংঘর্ষ হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।