নারায়ণগঞ্জে বিদেশি নাগরিকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শিল্পপ্রতিষ্ঠান থেকে ম্যানুয়েল মার্টেবার (৪৫) নামের ফিলিপাইনের এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জের একটি ডায়িং কারখানায় কাজ করতেন। কারখানার ভেতরেই আবাসিক ভবন থেকে গতকাল বৃহস্পতিবার তাঁর লাশ উদ্ধার করা হয়।ফতুল্লার বিসিক শিল্পনগরে রপ্তানিমুখী এম এস ডায়িং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেডে ল্যাব ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন ম্যানুয়েল মার্টেবার। ২০০৭ সাল থেকে তিনি এ কারখানায় কাজ করেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, গতকাল পঞ্চবটী বিসিক শিল্পনগরে এম এস ডায়িং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেডের একটি কক্ষের দরজা ভেঙে ভেতর থেকে বিদেশি নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, হূদেরাগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।