নারায়ণগঞ্জে বিদ্যুৎ চুরির ঘটনা উদ্ঘাটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) স্পেশাল টাস্কফোর্স নারায়ণগঞ্জ নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকার টোকিও প্লাজায় বিদ্যুৎ চুরি ও রাজস্ব ফাঁকির ঘটনা উদ্ঘাটন করেছে।
২৪ ও ১৮ তলাবিশিষ্ট পাশাপাশি নির্মিত এ দুটি ভবনে মিটার টেম্পারিং ও অন্যান্য কারসাজি করে প্রায় অর্ধকোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে।
ডিপিডিসির স্পেশাল টাস্কফোর্স-প্রধান মো. মুনীর চৌধুরীর নেতৃত্বে মিটারিং প্রকৌশলী ও টাস্কফোর্স সদস্যদের সহায়তায় গত ৩১ ডিসেম্বর এবং ৩ জানুয়ারি এ ঘটনা উদ্ঘাটন করা হয়। টাস্কফোর্সের নির্দেশে প্রাথমিকভাবে ভবনটির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে ১৮ লাখ টাকা আদায় করা হয়। বাকি পাওনা অর্থ আদায়ের কার্যক্রম চলছে।
এ বিষয়ে মটাস্কফোর্স-প্রধান মুনীর চৌধুরী বলেন, ঘটনার সঙ্গে ডিপিডিসির স্থানীয় কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বে অবহেলা ও দুর্নীতি জড়িত, তা না হলে কোনো গ্রাহকের পক্ষে তিন বছর ধরে এভাবে দুর্নীতি ও অনিয়ম ঘটানো সম্ভব নয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।