নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার ইসদাইর বাজারে গতকাল শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন যথাক্রমে নাজিমউদ্দিন প্রধান (৬০) ও জাহিদুল ইসলাম (৩০)। পারিবারিক সূত্রে জানা গেছে, জাহিদুল মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতকের (সম্মান) ছাত্র ছিলেন। তিনি ছিলেন তাঁর বাবা-মায়ের একমাত্র সন্তান। আর তাঁর বাবা নাজিম ছিলেন বাকপ্রতিবন্ধী।পরিবারের সদস্যদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আবদুল মতিন জানান, জাহিদুল বেলা ১১টার দিকে নিজ বাড়ির পানির উত্তোলনের পাম্প মেরামতকালে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাঁকে উদ্ধার করতে গেলে নাজিমও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।