নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুরে গতকাল শুক্রবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরুল ইসলাম নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন।এলাকাবাসী জানান, বেলা ১১টার দিকে সালাম মৃধা নামের এক ব্যক্তির নির্মাণাধীন বাড়িতে পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পষ্ট হয়ে ঘটনাস্থলেই মনিরুলের মৃত্যু হয়। এ সময় মাসুদ নামের অপর এক শ্রমিক আহত হন। তাঁকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।