নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় গতকাল সোমবার সকালে বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল আহম্মেদ (২০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। জুয়েল মিশনপাড়া এলাকার আলী আজমের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শহরের খানপুর ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তোফাজ্জল হোসেন বলেন, সকালে শহরের মিশনপাড়া এলাকার একটি বাড়িতে রেলিংয়ের কাজ করছিলেন জুয়েল। ওই সময় আকস্মিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন জুয়েল। আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে আনার পর তাঁর মৃত্যু হয়।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।