নারায়ণগঞ্জে বিপণি বিতানে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি বিপণিবিতানে গতকাল শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে পাঁচ ব্যক্তি আহত হয়েছেন। পুড়ে ছাই হয়ে গেছে ওই বিপণিবিতানের ছয়টি দোকান, পাশের দুটি বসতঘর ও একটি মাইক্রোবাস।প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনীর কর্মীরা জানান, ভোর ছয়টার দিকে উপজেলার বন্দর ইউনিয়নের মমিন মার্কেটের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ওই বিপণিবিতানসংলগ্ন মনির হোসেন ও আলম মিয়ার দুটি বসতঘর এবং মার্কেটের সামনে থাকা একটি মাইক্রোবাস ভস্মীভূত হয়। আগুনে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন। আগুন নেভাতে গিয়ে আহত হন পাঁচজন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।