নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ চোরাই তেল উদ্ধার, আটক ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গতকাল বুধবার চোরাই তেলের বিভিন্ন আস্তানায় অভিযান চালিয়ে তিন হাজার ৩০০ লিটার তেল উদ্ধার করেছে র্যাব। আটক করা হয়েছে তিনজনকে।আটক ব্যক্তিরা হলেন: আবদুস সালাম (৫০), ইব্রাহিম খলিল (৪৩) ও রাজীব (২৮)।র্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার রবিউল হক জানান, ফতুল্লার পঞ্চবটী ফাজিলপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নিয়ন্ত্রণাধীন যমুনা ও মেঘনা জ্বালানি তেলের ডিপো-সংলগ্ন হূদয় মোটরস, সোহানা মোটরস ও সজীব ট্রেডার্সে বিকেলে অভিযান চালানো হয়। পরে এই তিনটি প্রতিষ্ঠান থেকে তিন হাজার ৩০০ লিটার চোরাই তেল উদ্ধার করা হয়।রবিউল হক বলেন, সরকারি ডিপো থেকে বিভিন্ন স্থানে পাঠানো জ্বালানি তেলের ট্যাংকলরি মাঝপথে থামিয়ে তেল চুরি করা হয়।