নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্র খুনের ঘটনায় ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ঢাকা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মেধাবী ছাত্র শায়খুল ইসলাম খৈয়াম হত্যার ঘটনার বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার হওয়া রতন দেওয়ান। গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান জিলানী ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করেন। ড়ত শনিবার রাতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ রতন দেওয়ানকে গ্রেপ্তার করে।জবানবন্দিতে রতন দেওয়ান আদালতকে জানান, পয়লা বৈশাখের দিন ফতুল্লার মুসলিমনগর এলাকায় রিকশাযোগে যাচ্ছিলেন। পথিমধ্যে মানুষের জটলা দেখে এগিয়ে যান। সেখানে গিয়ে দেখতে পান, বিশ্ববিদ্যালয় ছাত্র খৈয়ামকে ২০-২৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ এলোপাতাড়ি লাঠি ও রড দিয়ে পেটাচ্ছে। একপর্যায়ে সন্ত্রাসী উজ্জ্বল ধারালো একটি বড় ছুরি দিয়ে খৈয়ামের ডান পাঁজরে আঘাত করে। এরপর সন্ত্রাসীরা পালিয়ে যায়। সন্ত্রাসীদের মধ্যে উজ্জ্বল, পলিন, আয়াতুলাহ, মাহতাব, সাগর, রাজীব, নয়ন, টিটু, ছোট বাবু, মগা রুবেল, মেকানিক শাহীন, মাহবুবসহ ১২ জনকে তিনি চিনতে পেরেছেন। তবে অন্যদের দেখলে তিনি চিনতে পারবেন বলে আদালতকে জানান।১৪ এপ্রিল ফতুলায় বড় বোনের বাড়িতে বেড়াতে এসে ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শায়খুল ইসলাম খৈয়ামকে (২২) সন্ত্রাসীরা ফতুলার পঞ্চবটী আমতলা এলাকায় নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।