নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের গাবতলী নতুন বাজার এলাকায় একটি মেসবাড়িতে বিস্ফোরণে দগ্ধ জুয়েল খান (২৫) ছয় দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গত ১৮ অক্টোবর একটি মেসবাড়িতে বিস্ফোরণে তিন সহোদরসহ ছয়জন অগ্নিদগ্ধ হন। বিকট শব্দে বিস্ফোরণে দুটি ঘরের টিনের চালা উড়ে যায় ও দেয়াল ধসে পড়ে। দগ্ধ জুয়েল খানসহ ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত পৌনে জুয়েল খান মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন পাঁচজনের অবস্থাও গুরুতর বলে চিকিৎসকেরা জানান।