নারায়ণগঞ্জে বিয়ারসহ রাইফেল ক্লাবের প্রহরী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শুটিং ফেডারেশনের অধীন নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের নৈশপ্রহরী রাজুকে ১০ ক্যান বিয়ারসহ গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার শহরের চাষাঢ়া বাসস্ট্যান্ড এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইয়ারদৌস বলেন, বুধবার রাতে চাষাঢ়া বাসস্ট্যান্ডের বন্ধন পরিবহনের কাউন্টারের সামনে থেকে রাজুকে ১০ ক্যান বিয়ারসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু পুলিশকে জানিয়েছেন, বিয়ার নিয়ে তিনি রাইফেল ক্লাবে যাচ্ছিলেন। ওই ক্লাবের এক ব্যক্তি তাঁকে এ বিয়ার আনার দায়িত্ব দিয়েছিলেন। রাজুকে বৃহস্পতিবার মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।