নারায়ণগঞ্জ শহরের ভূঁইয়াবাগ এলাকায় গত সোমবার ১৬ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ধারণ করে ওই কিশোরীর পবিবারের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির করেছে দুর্বৃত্তরা। এদিকে আড়াইহাজারে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।ধর্ষণের শিকার কিশোরীর মা গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, গত সোমবার বিকেল চারটার দিকে তাঁর ওই বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী বাবার কাছে যাওয়ার পথে পাঁচ যুবক আল বারাকা আবাসিক এলাকার কাছে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়। সেখানে তাকে গণধর্ষণ করা হয়।বিষয়টি এলাকায় জানাজানি হলে প্রভাবশালী একটি মহল থানায় মামলা না করার জন্য ওই কিশোরীর পরিবারকে হুমকি দিয়েছে।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।এদিকে এলাকাবাসী সূত্রে জানা গেছে, আড়াইহাজার উপজেলার চামড়ানীর চর এলাকার ঘটনায় গত মঙ্গলবার রাতে বাবলুু (৩৫) নামের ওই ব্যক্তি শিশুটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন তাঁকে আটকের পর পুলিশে সোর্পদ করে।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। বাবলুকে গ্রেপ্তার করা হয়েছে।