নারায়ণগঞ্জে বেসরকারি টিভি চ্যানেলের সম্প্রচার হঠাৎ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরে দেশের টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত হঠাৎ বন্ধ হয়ে যায়। তবে বাংলা চ্যানেল বন্ধ হয়ে গেলেও এ সময় যথারীতি চালু ছিল ইংরেজি ও হিন্দি চ্যানেলের সম্প্রচার।নগরবাসীর অভিযোগ, সেলিনা হায়াত আইভী প্রার্থিতা প্রত্যাহার না করে নির্বাচন করছেন, এ কথা যেন লোকজন জানতে না পারে, সে কারণেই এমনটি করা হয়েছে। নারায়ণগঞ্জ শহর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও বন্দর এলাকার অনেকেই ফোনে জানিয়েছেন, সন্ধ্যা পৌনে ছয়টার পর থেকে তাঁরা কোনো সংবাদ দেখতে পাননি। তবে সাড়ে সাতটার দিকে আবার চ্যানেলগুলো চালু হয়।নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও বন্দর এলাকার কেব্ল অপারেটর আবদুল করিম ওরফে বাবু শামীম ওসমানের ঘনিষ্ঠ বলে পরিচিত এবং কাউন্সিলর পদে নির্বাচন করছেন। হঠাৎ করে চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, কারিগরি ত্রুটির কারণে এ সমস্যা হয়েছে।