নারায়ণগঞ্জে বোতাম কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা নন্দলালপুর এলাকায় একটি বোতাম তৈরির কারখানায় গতকাল বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল দুপুরে এলাকার মনিকা বাটন কারখানার তিনতলা ভবনের তৃতীয় তলার গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে পুড়ে যায় বিপুল পরিমাণ বোতাম। খবর পেয়ে শহরের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।কারখানার মালিক আবু নাসের ওয়াহেদ মোল্লা জানান, আগুনে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।শহরের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. ফারুক হোসেন শিকদার জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।