নারায়ণগঞ্জে ব্যবসায়ী মহলে আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নেতাদের কাছে টেলিফোনে চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকির ঘটনায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।বিকেএমইএর পরিচালনা পর্ষদের পাঁচজনকে গত রোববার টেলিফোনে হুমকি দেওয়া হয়। এরপর তাঁরা নারায়ণগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে গতকাল সোমবার নারায়ণগঞ্জের বিভিন্ন রপ্তানিমুখী বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকদের অনেকেই তাঁদের প্রতিষ্ঠানে আসেননি।বিকেএমইএর নেতাদের টেলিফোনে প্রাণনাশের হুমকির ঘটনাটি স্থানীয় পুলিশের পাশাপাশি সরকারি একাধিক গোয়েন্দা সংস্থা তদন্ত করে দেখছে।র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, দুটি মোবাইল ফোন নম্বর থেকে বিকেএমইএর সভাপতি ফজলুল হকসহ অন্য নেতাদের হুমকিদাতাকে শনাক্ত করা হয়েছে।ঢাকার বিভিন্ন এলাকা থেকে এসব হুমকি দেওয়া হয়। নম্বর দুটির ইনকামিং ও আউটগোয়িং কল লিস্টের প্রায় দেড় হাজার নম্বরের তালিকা র্যাবের হাতে রয়েছে। এসব কল লিস্ট পরীক্ষা করে দেখা হচ্ছে। হুমকিদাতাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।গতকাল সন্ধ্যায় জেলা পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন টেলিফোনে প্রথম আলোকে জানান, হুমকির ঘটনায় নারায়ণগঞ্জ থানায় দায়ের করা জিডিটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে।