নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের প্রধান কাঁচা বাজার দ্বিগুবাবুর বাজারে সবজি ব্যবসায়ী আবুল কালামকে (৫৫) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁর ছেলে কাউসার বাদী হয়ে আড়তদার মালিক সমিতির সভাপতি রুহুল আমিনসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজনকে আসামি করে মামলা করেন। পুলিশের ধারণা, ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরেই পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়। আবুল কালাম ফতুল্লার কাশীপুর খিল মার্কেট এলাকার মৃত কমর আলীর ছেলে। তবে তিনি পরিবার নিয়ে বন্দরের মদনগঞ্জ শান্তিনগর এলাকায় থাকতেন। ঘটনার প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম পুলিশকে জানান, আবুল কালাম দিগুবাবুর বাজারের আড়তদার ব্যবসায়ী। দিগুবাবুর বাজারে মফিজ সাহেবের মার্কেটে তাঁর আটটি দোকানঘর রয়েছে। এর একটিতে শাহ আলী বাণিজ্যালয় নাম দিয়ে কালাম নিজেই আড়তদারি ব্যবসা করতেন। সম্প্রতি মফিজ ভাড়া বাড়ালে এ নিয়ে কথা বলার জন্য আড়তদার সমিতির সভাপতি রুহুল আমিন মুঠোফোনে আবুল কালামকে ডেকে নেন। ওই সময় তিনিও (রফিকুল ইসলাম) কালামের সঙ্গে যান।বৈঠকে তাঁরা দুজন ছাড়াও রুহুল আমিন, মোহামঞ্চদ আলীসহ আরও কয়েকজন ছিলেন। গত সোমবার রাত ১২টার দিকে বৈঠক শেষে প্রথমে কাঠের দোতলা থেকে রফিকুল ইসলাম নিচে নেমে আসেন। এরপর নেমে আসেন আবুল কালাম। আবুল কালাম নেমে আসার পরপরই অন্ধকার থেকে মুখ বাঁধা অবস্থায় চারজন এসে তাঁদের ওপর আক্রমণ করে। ঘাতকদের একজন অস্ত্র ঠেকিয়ে জিমিঞ্চ করে, অন্য তিনজন এলোপাতাড়িভাবে আবুল কালামকে কোপায়। কিন্তু আবুল কালামের চিৎকারে কোরবান আলীর দোতলায় থাকা কেউ তাঁদের সাহায্যে এগিয়ে আসেনি। ঘাতকদের ধারালো অস্ত্রের কোপে একপর্যায়ে আবুল কালাম মাটিতে পড়ে গেলে ঘাতকেরা চলে যায়। তিনি আবুল কালামকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ২০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার নেপথ্য ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।