নারায়ণগঞ্জে মাদক মামলায় কাউন্সিলর হাসানের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসানের বিরুদ্ধে মাদক মামলায় আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল বুধবার নারায়ণগঞ্জ ২ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুননাহারের আদালতে আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠন করা হয়।
জানা গেছে, র্যা ব-১১-এর সদস্যরা গত ২৮ এপ্রিল নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে র্যা ব-১১-এর কার্যালয়ের সামনে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে মদ ও বিয়ারসহ কাউন্সিলর আরিফুল হক এবং তাঁর দুই সহযোগী আক্তার হোসেন ও সুমন হোসেনকে আটক করেন। এ ঘটনায় র্যা ব-১১-এর উপসহকারী পরিচালক শাহেদ আলী বাদী হয়ে আটক তিনজনকে আসামি করে মামলা করেন। পরে তিন আসামি আদালত থেকে জামিন পান। সিদ্ধিরগঞ্জ থানার এসআই সাখাওয়াত হোসেন তদন্ত করে আরিফুল হক, আক্তার ও সুমনকে অভিযুক্ত করে গত ২৮ মে মুখ্য বিচারক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি ওয়াজেদ আলী বলেন, জামিনে থাকা আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠন করা হয়।