নারায়ণগঞ্জে মামা খুন, ভাগনে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সৈয়দপুর আলামিননগর এলাকায় গতকাল শুক্রবার মো. দুদু মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে তাঁর ভাগনে ফারুক মিয়া (২০) পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ফারুক মিয়াকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে মামা দুদুর সঙ্গে ফারুকের মতবিরোধ চলছিল। গতকাল সকালে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ফারুক উত্তেজিত হয়ে বাঁশ দিয়ে দুদু মিয়াকে বেধড়ক পেটান। এতে তিনি গুরুতর আহত হন। অচেতন অবস্থায় ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ফারুককে গ্রেপ্তার করা হয়েছে।