নারায়ণগঞ্জে মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ জিয়া হল প্রাঙ্গণে মাসব্যাপী ফলদ বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। বন বিভাগ আয়োজিত এ মেলায় ৬০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল। উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ নাজমুল আলম, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্থানীয় নেতারা। মেলা উপলক্ষে এর আগে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন।