নারায়ণগঞ্জে ম্যাজিস্ট্রেটের মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মুঠোফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে। গত রোববার রাতে মুখ্য বিচারিক হাকিমের আদালতের জারিকারক ও অফিস পিয়ন আনোয়ারউল্লাহ বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাত দুই আসামির বিরুদ্ধে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, চাষাঢ়া রেললাইন এলাকায় ৩১ মার্চ ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের কাছ থেকে দুই ছিনতাইকারী তাঁর মানিব্যাগ ও মুঠোফোনসেট ছিনতাই করে।