প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে গতকাল রোববার নারায়ণগঞ্জে পৃথক মিছিল সমাবেশ করেছে জেলা যুবদল ও নগর ছাত্রদল। দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ উপজেলার কাঁচপুরে জেলা যুবদল মিছিল বের করে। এর আগে সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি মোশাররফ হোসেন। বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সহ-সম্পাদক এফ এম ইকবাল, জেলা কমিটির সহ-সভাপতি আবদুল কাদির মিয়া ও সালাউদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক শাহ আল মুকুল, সাংগঠনিক সম্পাদক একরামুল কবির, যুবদল নেতা সাদ্দাম হোসেন, জিয়াউল হক, গোলাম সারোয়ার প্রমুখ। এদিকে সকালে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করে নগর ছাত্রদল।