নারায়ণগঞ্জে যুবদলের কর্মীদের মামলা প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগর যুবদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবদলের সহ-শ্রম সম্পাদক মাকসুদুল আলম খন্দকারসহ অন্য নেতা-কর্মীদের মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।গতকাল বৃহস্পতিবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কাজী রফিকের সই করা এক বিবৃতিতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল আলম এ দাবি জানান। বিবৃতিতে তাঁরা বলেন, নারায়ণগঞ্জে সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামকে ব্যাহত করতেই নগর যুবদলের আহ্বায়ক ও জনপ্রিয় কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকারসহ নগর যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সরকার মিথ্যা মামলা দিয়েছে। এ জন্য তাঁরা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি তাঁরা নগর যুবদলের কর্মী নাসির ও আফতাবের মুক্তির দাবি জানান।