নারায়ণগঞ্জে যুবদলের মিছিলে পুলিশের বাধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে গতকাল মঙ্গলবার জেলা যুবদলের মিছিলে পুলিশ বাধা দিয়েছে। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যুবদল ওই বিক্ষোভ মিছিল বের করে। এর আগে ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি মোশাররফ হোসেন। সমাবেশ শেষে যুবদলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে শহরের চাষাঢ়ায় যাওয়ার পথে ২ নম্বর রেলগেট এলাকায় পুলিশ বাধা দেয়। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের বাগিবতণ্ডা হয়। পরে মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।