নারায়ণগঞ্জে রথযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রা উৎসব উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা ও রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখার আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল। পূজা উদ্যাপন পরিষদ নারায়ণগঞ্জ শাখার সভাপতি গোপীনাথ দাসের সভাপতিত্বে বক্তব্য দেন সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রভাত চন্দ্র দত্ত, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র সাহা, নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিরাজ কুমার সাহা, পূজা উদ্যাপন পরিষদ নারায়ণগঞ্জ শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শংকর কুমার সাহা। পরে নারায়ণগঞ্জ শহরের পাঁচটি মন্দির যথাক্রমে নিতাইগঞ্জের শ্রীশ্রীবলদেব জিউর আখড়া ও শিবমন্দির, কাচারিগল্লির শ্রীশ্রীগোপাল জিউর আখড়া, দেওভোগের শ্রীশ্রীরাজা লক্ষ্মীনারায়ণ জিউর আখড়া, শ্রীশ্রীরামসীতা আখড়া, শ্রীশ্রীগৌরনিতাই আখড়ার পুণ্যার্থীরা অংশ নেন। রথযাত্রাটি শহরের আখড়া থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।