নারায়ণগঞ্জে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ রোড সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল সোমবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তব্য দেন কাশিপুর ইউনিয়ন পরিষদের সদস্য আমির হোসেন, হাবিবুর রহমান, জাকির হোসেন, ডালিম শিকদার, তোফাজ্জল হোসেন ফকির, নারী সদস্য ফরিদা ইয়াসমিন, সাবেক সদস্য মো. দেলোয়ার হোসেন, মিজানুর রহমান প্রমুখ।বক্তারা বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের সঙ্গে সংযোগকারী কাশিপুর কলেজ রোড দীর্ঘ ১২ বছর ধরে সংস্কার করা হয়নি। সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রায়ই সেখানে সড়ক দুর্ঘটনা ঘটছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে কানাইনগর, বক্তাবলী, গোগনগর, দেওভোগ, হাটখোলা, ভূঁইয়াপাড়া ও পাইকপাড়া এলাকার তিন লক্ষাধিক লোক প্রতিদিন যাতায়াত করে।