নারায়ণগঞ্জে রেইনকোট পেলেন ১১৪ বিক্রয়কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ১১৪ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে প্রথম আলোর পক্ষ থেকে রেইনকোট দেওয়া হয়েছে। বুধবার সকাল সাতটার দিকে নারায়ণগঞ্জ রেলস্টেশনে সংবাদপত্র এজেন্টের বুকস্টলে এসব রেইনকোট বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর মহাব্যবস্থাপক (সার্কুলেশন) এ বি এম জাকারিয়া, বিক্রয় ব্যবস্থাপক আমীরুল হক, বিক্রয় নির্বাহী (সার্কুলেশন) আবদুল্লাহ হেল রাফি, আঞ্চলিক বিক্রয় নির্বাহী আমিনুল ইসলাম, প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি আসিফ হোসেন ও আলোকচিত্রী পাপ্পু ভট্টাচার্য্য এবং সংবাদপত্র এজেন্ট কামরুল আলম।রেইনকোট পেয়ে বিক্রয়কর্মী মো. বাবুল মিয়া বলেন, ‘কত দিন বৃষ্টিতে ভিজে পত্রিকা বিলি করেছি। এবার রেইনকোট পেয়েছি। আজ থেকে আর বৃষ্টিতে ভিজে পত্রিকা বিলি করতে হবে না।’