নারায়ণগঞ্জে র্যাব ক্যাম্প অফিসের কোয়ার্টারে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের শায়েস্তাখান রোড এলাকায় (পুরাতন কোর্ট) অবস্থিত র্যাব-১১ ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানির কোয়ার্টারে এক র্যাব সদস্যের রুমে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল টাকা, মুঠোফোন সেট, স্বর্ণালংকারসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে র্যাব সদস্য নজরুল ইসলাম লিখিতভাবে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ করেছেন। নজরুল ইসলাম লিখিত অভিযোগে জানান, বুধবার রাত ১১টায় ডিউটি শেষ করে রাতের খাবার খেয়ে কোয়ার্টারে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম ভেঙে দেখতে পান, ট্রাংক ভাঙা। ট্রাংকের ভেতর থাকা টাকা, স্বর্ণালংকারসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল খোয়া গেছে। তিনি ধারণা করছেন, রাত দুইটা বা তিনটার দিকে চোরের দল তাঁর রুমে ঢুকে ট্রাংকের তালা ভেঙে মালামাল চুরি করে নিয়ে গেছে।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে র্যাব নজরুল ইসলাম লিখিত অভিযোগ দিয়েছে।