নারায়ণগঞ্জে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান সড়ক এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার শায়েস্তা খান সড়ক এলাকায় র‌্যাব-১১-এর কার্যালয়ের কাছে ওই ঘটনা ঘটে।নারায়ণগঞ্জ সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশীষ কুমার জানান, এ ঘটনায় ডেনিসন গার্মেন্টসের ব্যবস্থাপক শামীম খান লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।