নারায়ণগঞ্জে লবণের মিল সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়োডিন না মেশানোর অভিযোগে গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জে ‘বুড়িগঙ্গা সল্ট ইন্ডাস্ট্রিজ’ নামের একটি মিল কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। এ সময় বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।আফরোজা আক্তার বলেন, সদর উপজেলার চর সৈয়দপুর এলাকায় অবস্থিত বুড়িগঙ্গা সল্ট ইন্ডাস্ট্রিজে অভিযান চালানো হয়। অভিযানকালে কারখানায় উ ৎ পাদিত লবণে কোনো আয়োডিন পাওয়া যায়নি। এ কারণে কারখানার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।পরে ভ্রাম্যমাণ আদালত ট্রেড লাইসেন্স না থাকায় শহরের তিনটি চালের দোকানকে প্রত্যেক দোকানের মালিককে ৫০০ টাকা করে জরিমানা করেন।