নারায়ণগঞ্জে লেবার পার্টির মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মানববন্ধন করেছে লেবার পার্টির নারায়ণগঞ্জ জেলা শাখা। গতকাল শুক্রবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।জেলা লেবার পার্টির আহ্বায়ক জাফর আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য দেন লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদি।