নারায়ণগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটিতে অবস্থিত বিসিক শিল্পনগরের ভেতরে রাস্তা ও নর্দমা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার বুলডোজার দিয়ে চায়ের ও জেনারেটরের দোকানসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রউফ তালুকদার উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, বিসিক শিল্পনগরের ভেতরে নর্দমাগুলো সরকারি জায়গা। নর্দমা থেকে তিন ফুট জায়গা ছেড়ে ভবন নির্মাণের কথা থাকলেও তা করা হয়নি। অনেক শিল্পপ্রতিষ্ঠান তাদের প্লটের নির্ধারিত জায়গা ছেড়ে নর্দমার ওপর অবৈধভাবে চায়ের দোকান, বিভিন্ন রপ্তানিমুখী প্রতিষ্ঠানের জেনারেটর, গুদামসহ নানা অবৈধ স্থাপনা গড়ে তুলেছিল। এসব অবৈধ স্থাপনার কারণে যান চলাচলে বিড়ম্বনার সৃষ্টি হয়। গত জানুয়ারির প্রথম সপ্তায় জেলা প্রশাসকের কার্যালয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে সভা হয়। সভায় অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত হয়।