নারায়ণগঞ্জে শিক্ষিকা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নয়নবাদ গ্রামে গতকাল শুক্রবার প্রতিপক্ষের হামলায় এক স্কুলশিক্ষিকাসহ একই পরিবারের তিনজন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বলেন, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।