নারায়ণগঞ্জে শিবির কর্মীসহ গ্রেপ্তার ৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের চার কর্মীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর মধ্যে দুজনকে গত সোমবার রাতে সদর উপজেলার ফতুল্লা থেকে ইসলামি বইসহ গ্রেপ্তার করা হয়। বাকি পাঁচজনকে নাশকতার অভিযোগে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম পাঁচজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, সোমবার রাতে ফতুল্লার ভূঁইঘর পূর্বপাড়া থেকে মো. হানিফ ও বিল্লাল হোসেন নামের শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়।